বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের নাগরপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু

টাঙ্গাইলের নাগরপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা সদরের কেন্দ্রীয় রথবাড়ী থেকে জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিকৃতি নিয়ে উলুধ্বনি আর বাদ্যযন্ত্র বাজিয়ে পূণ্যের আশায় কেন্দ্রীয় কালীবাড়ি পর্যন্ত রথটানায় শত শত নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেয়।

অন্যদিকে, উপজেলার মামুদনগরে শম্ভুনাথ সাহার বাড়ির রথযাত্রার উদ্বোধন করেন, সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন। মামুদনগর ব্রিজ থেকে সনাতন ধর্মালম্বী ভক্তরা রথ টেনে ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এসময় কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন। রথযাত্রা উৎসবে বিভিন্ন এলাকার লোকজনের সমাগমে মেলা বসে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular