শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ; আটক ১

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ; আটক ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাবে সারা না দেয়ায় এক স্কুলছাত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই ছাত্রী ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধুবলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ অভিযুক্ত রবিনকে আটক করেছে। অভিযুক্তরা হলো- উপজেলার পাচতেরিল্ল্যা গ্রামের ছানোয়ারের ছেলে শান্ত (১৯), একই গ্রামের রুকনুজ্জামানের ছেলে রবিন (১৫) এবং গোপালপুর উপজেলার পিচুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আকাশ (১৬)।

এ ঘটনায় বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে শান্ত নামের এক বখাটে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শান্ত ছাড়াও রবিন ও আকাশ তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করে ওই বখাটেরা। পরে বাড়িতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ছাত্রীটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ধুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম বলেন, ‘এরআগেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো বখাটেরা। এঘটনায় বিদ্যালয়ে এসে বখাটেদের অভিভাবকরা ক্ষমা চাওয়ায় সালিশ মীমাংসার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়। পুণরায় আবার তারাই ওই ছাত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বলেন, ‘এঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে রবিন নামের একজনকে আটক করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular