বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি ব্যাংক শাখার উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি ব্যাংক শাখার উদ্বোধন

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল জেলার মির্জাপুরে কমিউনিটি ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) মির্জাপুর উপজেলা সদরের কালিবাড়ি রোডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখার উদ্ধোধন করেন পুলিশ কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান (আইজিপি) ড. মো. বেনজীর আহমেদ।

দুপুর ১২টায় পুলিশ হেডকোয়ার্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মির্জাপুর শাখাসহ দেশের ৭টি কমিউনিটি ব্যাংকের শাখার উদ্বোধন করেন তিনি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, দেশবিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবেনা। যারা এইসব কার্যকলাপের জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা করা হবে। এছাড়াও আধুনিক দেশ গড়ে তোলার জন্য সকল জনগণের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।

মির্জাপুর শাখার হয়ে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।  এসময় তিনি টাঙ্গাইল জেলা সদরে কমিউনিটি ব্যাংকের একটি শাখা স্থাপনের জন্য প্রস্তাব রাখেন।

এ উপলক্ষে কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা অফিসের উদ্ধোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শামীমা বেগম পিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার (শিমুল), টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি খান আহমেদ (শুভ), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম শফিক ও কাজী নুসরাত এদীব (লুনা), সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইলের ট্রাফিক ইন্সফেক্টর শওকত হোসেন, নাসির গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আব্দুল হামিদ মিয়া, সহকারী মহা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী পরীমল সাহা, ব্যবসায়ী সুভাষ সাহা, মির্জাপুর কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular