মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট

নিউজ ডেস্ক : অতিরিক্ত গাড়ির চাপ ও ছোটখাটো দুর্ঘটনার কারনে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকেবঙ্গবন্ধুসেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা পুলিশের।

পুলিশ জানায়, রাত ৩টার পর থেকে মহাড়সকে মালবাহী গাড়ির চাপ বেড়ে যায়। এর পরে এলোমেলো ভাবে গাড়ি চালানো ও ছোটখাটো দু-একটি দুর্ঘটনার কারনে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular