ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস এম ফারুক ইমাম, উপজেলা আইসিটি অফিসার নাঈম খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ধনবাড়ী মডেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
