বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে আগুনে তিন দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধনবাড়ীতে আগুনে তিন দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরশহরের চাউল বাজারে শনিবার দিবাগত রাতে আগুনে পুড়ে তিনটি দোকান ছাই হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ভয়াবাহ অগ্নিকান্ডে আ. কদ্দুস, মো. আব্বাস ও মোখলেছুর রহমানের তিনটি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।

একই সময় ধনবাড়ী ধান হাটিতে একটি ধান ভর্তি ট্রাকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার পর ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা না গেলেও দৃর্বত্তরা আগুন দিয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এদিকে ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular