সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবরধর্ষণের শিকার শিশু লাইফ সাপোর্টে!

ধর্ষণের শিকার শিশু লাইফ সাপোর্টে!

দিনাজপুরের বিরল উপজেলা পল্লীতে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে। শিশুটি স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পুলিশ ধর্ষক রাসেল হোসেন (২৫)কে আটক করেছে। ধর্ষক একই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

পেশায় একজন গরু ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা পাগলাপীর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুর মায়ের বরাত দিয়ে বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, দিনমজুর বাবা প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষ করে বাসা থেকে কাজে বেরিয়ে পড়েন।

বিকালে মা শিশুটিকে বাড়ীতে রেখে গবাদী পশুর জন্য মাঠে ঘাস কাটতে যান। এ সময় শিশু বাড়ীতে একা ছিল। ধর্ষক রাসেল বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে বারান্দার বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে শিশুটিকে ঝুলিয়ে দেয়।

এ সময় শিশুটির মা বাড়ীতে ফিরে আসলে রাসেল পালিয়ে যায়। মা ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে আটক করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা জানান, বিরলে ধর্ষণের শিকার শিশুটি তাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular