নিউজ টাঙ্গাইল ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। কেননা জনগণের পক্ষ থেকে এ দাবি উঠেছে।
আজ (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।
