Homeদেশের খবরধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক।

বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আখি (৩০), পিতা-আবুল হোসেন, জাকারিয়া(১২), পিতা-মো. জসিম, উভয় গ্রাম-ইছাপুর, সিএনজি চালক জুয়েল বয়স অনুমান (৪০), গ্রাম -চর খিদির, থানা- টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ।

পুলিশের জানায়, আজ বিকালের দিকে উপজেলার নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন আরোহী ছিলেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular