বুধবার, জুন ১০, ২০২৬
Homeবিনোদনপাশা-কাবিলাদের নিয়ে এবার আসছে ‘ব্যাচেলর কোরবানি’

পাশা-কাবিলাদের নিয়ে এবার আসছে ‘ব্যাচেলর কোরবানি’

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ সাফল্যের সঙ্গে সিরিজটির চতুর্থ সিজনের প্রচার হচ্ছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে বিনোদিত হচ্ছে দর্শক। এর মধ্যেই এসব চরিত্রে অভিনয় করা শিল্পীদের নিয়ে নতুন নাটক নির্মাণের খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

আসছে কোরবানি ঈদে নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলর কোরবানি’।

কাজল আরেফিন অমি তার ফেসবুকে নাটকটির শুটিংয়ের একটি ক্লিপ শেয়ার করে জানিয়েছেন, কোরবানির ঈদ মাতাতে ভিন্ন আঙ্গিকে আসছে ব্যাচেলররা।

কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট’র এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে এসব।

বিশেষ এই নাটকেও থাকছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

জানা গেছে, এবার ঈদে ‘ব্যাচেলর কোরবানি’ নাটকটিও প্রচার হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular