সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeবিনোদনপুত্র সন্তানের মা হলেন পরীমনি

পুত্র সন্তানের মা হলেন পরীমনি

অবশেষে কাটলো প্রতীক্ষা। বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন,‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনী। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular