মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবর‘প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে গণধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী’

‘প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে গণধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী’

বেনাপোলে ধর্ষণের শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী। জানা গেছে, মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে নেন ভিকটিম কিশোরী, যা দেখে ফেলে প্রতিবেশী ৩ বখাটে।

বখাটেরা তাদের দু’জনকে জিম্মি করে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দু’জন পালিয়ে গেলেও আটক হয় প্রেমিক হাসান ও তার বন্ধু মাসুদ।

বুধবার রাতে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের হাতে প্রেমিক হাসানসহ একজন আটক হলেও আরো তিনজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ।

পলাতক রয়েছে স্থানীয় নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের মিজান চৌকিদারে ছেলে নুরুজ্জামান, ফটিকের ছেলে সাকিব এবং জাহানের ছেলে নাসিম।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ধর্ষিতা কিশোরীর মা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকাতে বুধবার রাতে মুঠোফোনের মাধ্যমে প্রেমিক হাসান আলীকে ডেকে নিয়ে আসে ওই কিশোরী। তারা একই রুমে অবস্থান করছিল। পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিল হাসানের বন্ধু মাসুদ।

একই সময়ে ওই এলাকার তিন যুবক নুরুজ্জামান, সাকিব ও নাসিম বিষয়টি দেখতে পেয়ে তাদের দু’জনকে অনৈতিক কাজে লিপ্ত দেখে দুই বন্ধু ও ভিকটিম কিশোরীকে আটক করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে পাল্লাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন হাসান আলী ও মাসুদকে আটক করে পার্শ্ববর্তী গোড়পাড়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।

মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। এখনও থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

মেয়েটি যেহেতু এসএসসি পরীক্ষার্থী সে কারণে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির জবানবন্দী গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular