বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার বর্গ। আজ সোমবার সকালে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের হৃদয় রক্তক্ষরণ ঘটেছে। স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে বীর মুক্তিযোদ্ধারা সব সময় প্রস্তুত রয়েছে। তারা ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অব্ধন কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা নেতা রাশেদ খান মেনন রাসেল প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular