বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফল অস্ত্রোপচার

সখীপুর প্রতিনিধি:  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

গল ব্লাডারের পাথর অপসারণের জন্য বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার অস্ত্রোপচার করা হয়। দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত বিএসএমএমইউর সহ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মাে. আবুল কালাম চৌধুরী বঙ্গবীরের গল ব্লাডারের পাথর অপসারণ করেন।

ইকবাল সিদ্দিকী আরও জানান, নিবিড় পর্যবেক্ষণের জন্য বঙ্গবীরকে একদিন আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর