শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeবিনোদনবন্ধু মিউজিক সেন্টার থেকে আসছে ইমন খান'র নতুন গান

বন্ধু মিউজিক সেন্টার থেকে আসছে ইমন খান’র নতুন গান

বিনোদন ডেস্কঃ সবার জনপ্রিয় বিরহী কন্ঠ শিল্পী ইমন খান। যার গান কোটি শ্রোতাদের মন কেরে নিয়েছে।একের পর এক গান উপহার দিয়ে শ্রোতাদের মনের মাঝে ঠাঁই করে নিয়েছেন এই শিল্পী।এবারও নতুন বছরের শুরুতেই ইমন ভক্ত শ্রোতাদের জন্য নিয়ে আসছে”কোথায় চলে গেলি বন্ধু”শিরোনামে নতুন একটি গান।গানটির সব কাজ শেষ।আসছে ২০২১ সালের ১ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টার সময় নতুন এই গানটি রিলিজ দেয়া হবে “বন্ধু মিউজিক সেন্টার” নামের নতুন একটি ইউটিউব চ্যানেল থেকে।

জানাগেছে,কোথায় চলে গেলি বন্ধু” শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার ও সাংবাদিক শামীম মিয়া।আর গানটি সুর ও সংগীত আয়োজন করছেন জনপ্রিয় সংগীত পরিচালক আল-আমিন খান।

নতুন গানটির বিষয়ে বিরহী কন্ঠ শিল্পী ইমন খান বলেন,গানটি অনেক সুন্দর কথা দিয়ে সাজানো হয়েছে। শ্রোতাদের কথা চিন্তা করে গানটি খুব যত্ন করেই করা হয়েছে। আশা করছি নতুন বছরের শুরুতেই ভালো একটি গান পেতে যাচ্ছে শ্রোতারা।ইমন খান আরও বলেন,বেশ যত্ন নিয়ে গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আল-আমিন খান।

গানটির বিষয়ে বন্ধু মিউজিক সেন্টার ইউটিউব চ্যানেলের কর্ণধার,গীতিকার ও সাংবাদিক শামীম মিয়া বলেন,জনপ্রিয় বিরহী কন্ঠ শিল্পী ইমন খান খুব সুন্দর ভাবে গেয়েছেন গানটি।আর খুব যত্ন নিয়ে সুর ও সংগীত আয়োজন করেছেন আল-আমীন খান। আশা করছি গানপ্রিয় শ্রোতারা ইমন খান এর আগের গানের মতই এই নতুন গানটিও গ্রহণ করে নিবে।তিনি আরও বলেন সব কিছু ঠিক থাকলে আগামী ১ জানুয়ারী(২০২১)শুক্রবার বিকাল ৪ টার সময় গানটি রিলিজ দেয়া হবে।গানটি পেতে সকল শ্রোতাদের বন্ধু মিউজিক সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular