শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলের এসিল্যান্ডকে প্রাণনাশের হুমকি

বাসাইলের এসিল্যান্ডকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার সহকারি কমিশনারের (ভূমি) কাছে পূর্ব বাংলা সর্বহারা পাটির নেতা পরিচয় দিয়ে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি) সহকারি কমিশনার (ভ‚মি)।

সহকারি কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী জানান, সর্বহারা পার্টির প্রধান সিকদার মহিউদ্দিন পরিচয় দিয়ে সোমবার বিকেলে তার ব্যক্তিগত মুঠোফোনে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি জানালে তিনি তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। পরে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না জানান, এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular