নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার বিলপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চাঁন মিয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক চাঁন মিয়াকে ২ হাজার, আব্দুল্লাহ মিষ্টান্ন ভান্ডারের মালিক শরিফকে ২ হাজার ও নেওয়াজ আলী মিষ্টান্ন ভান্ডারের মালিক নেওয়াজ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
