বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeবিনোদনবিরল এক রেকর্ড গড়তে চলেছেন মিথিলা !

বিরল এক রেকর্ড গড়তে চলেছেন মিথিলা !

১৭ জুন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। এদিন বিরল এক রেকর্ডও গড়তে চলেছেন এই অভিনেত্রী। সিনেমায় অভিষেকের দিনেই দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার।

বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’ আর কলকাতায় সিনেমা হলে ‘আয় খুকু আয়’। শুক্রবার (১০ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। সঙ্গে এও যোগ করেছেন, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন।

১৭ জুন কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আয় খুকু আয়’। যেখানে তার সহশিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জী। প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে দেখা দিয়েছেন মিথিলা। অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular