বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে ছুরি নিয়ে পরীক্ষার হলে ৮ম শ্রেণির ছাত্র, বিদ্যালয় থেকে বহিষ্কার!

মির্জাপুরে ছুরি নিয়ে পরীক্ষার হলে ৮ম শ্রেণির ছাত্র, বিদ্যালয় থেকে বহিষ্কার!

  • নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির ছাত্র সামির আলী। কয়েকদিন ধরে তার অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। আজ রবিবার ছিল তার বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা। সে সহপাঠীদের নজর এড়িয়ে প্যান্টের পকেটে লুকিয়ে ছুরি নিয়ে প্রবেশ করেছিল।

এ বিষয়টি পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকার সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদের পকেট থেকে ছুরি বের করতে বাধ্য হন। পরে মুচলেকার মাধ্যমে বহিষ্কার হতে হয় সামির আলীকে।

এদিকে, ছুরি নিয়ে পরীক্ষার হলে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

রবিবার (১২ জুন) সকালে এমনি এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে।

সামির আলী উপজেলা পৌরসভার বাইমহাটি প্রফেসরপাড়া এলাকার এমদাদ আলীর ছেলে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান।

পরীক্ষার হলে থাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা আলো রানী পোদ্দার জানান, আজ রবিবার অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে সামির আলী নামে অষ্টম শ্রেণির ওই ছাত্র প্যান্টের পকেটে ছুরি নিয়ে প্রবেশ করে।

তিনি আরও জানান, পরে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে বাধ্য হয়ে সামির ছুরি বের করে। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান স্যার অবহিত করা হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান জানান, বিদ্যাল পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) নির্দেশে তাকে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular