সোমবার, জুন ২৯, ২০২৬
Homeখেলাধুলাবিশ্বকাপের পর মাঠে নেমেই জয় পেলো ব্রাজিল

বিশ্বকাপের পর মাঠে নেমেই জয় পেলো ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমেই জয় পেলো ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে নেইমাররা।

এদিন বেশ শক্তিশালী দলই মাঠে নামিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নেইমার, কৌতিনহো, উইলিয়ান, ফিরমিনোদের পাশাপাশি অভিজ্ঞ থিয়াগো সিলভা, ডেভিড লুইসদেরও রেখেছিলেন দলে। মাঠের খেলায়ও আধিপত্য ছিলো সেলেকাওদের। শুরু থেকেই চাপ ছিলো স্বাগতিক রক্ষণে। গোল পেতে বেশি দেরিও করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ১১ মিনিটে ডগলাস কস্তার অ্যাসিস্টে গোল করে এগিয়ে দেন রবার্তো ফিরমিনো। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

বিরতির পরেও আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি।

আগামী ১২ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular