রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর পূর্ণাঙ্গ নতুন কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সভাপতি আহমদ সুমন মজিদ ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের মো. হাফিজুর রহমান মিঠু তালুকদারকে সভাপতি এবং মো. হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির অনুমোদন হয়।
শনিবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ভূঞাপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী দুই বছর নতুন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা দায়িত্ব পালন করবেন। টাঙ্গাইল সদর উপজেলাসহ অন্যান্য উপজেলাগুলোতেও এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা দেয়া হবে।
