মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মনোনয়ন ফরম ক্রয় করলেন মেয়র মাসুদ

ভূঞাপুরে মনোনয়ন ফরম ক্রয় করলেন মেয়র মাসুদ

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র ফরম ক্রয় করেছেন দুইবারের নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মেয়র মাসুদুল হক মাসুদের পক্ষে মনোনয়ন ক্রয় করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিনুল ইসলাম তরফদার বাদল ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোহেরুল ইসলাম তোতা প্রমুখসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন- নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, শহর ছাত্রলীগের সাধারণ ইমরান চকদার প্রমুখ। মনোনয়ন ফরম ক্রয়ের পরে নেতাকর্মীরা মেয়রের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেন।
অপরদিকে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি মাসের ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার ১০ জানুয়ারি পর্যন্ত।নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular