ফরমান আলী, নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে (জগ প্রতীক) মার্কায় ভোট প্রার্থনায় নির্বাচনী মতবিনিময় ও পথসভা করেছে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী ও পৌর প্যানেল মেয়র আব্দুস ছাত্তার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের ভূঞাপুর রেলস্টেশন মাঠে পথসভার আয়োজন করেন সর্বস্তরের জনসাধারণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস ছাত্তার।
জগ প্রতীকের নির্বাচনী পথসভায় অংশ নেন- পথসভার সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন তরফদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক গর্বনিং-বডির সদস্য আইয়ুব আলী, সাখাওয়াত হোসেন, আনিছুর রহমান আনিছ, সেলিম তরফদার, দিপু, শফিকুল, রফিকুল ইসলাম রফিক, মকবুল হোসেন, বাবর আলী প্রমুখসহ সভায় শতশত লোকজন উপস্থিত ছিলেন।
