শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

ভূঞাপুরে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ৮০০ বন্যা কবলিত অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে উপজেলার নিকরাইল ইইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ত্রাণ সহায়তা বিতরণের আয়োজন করা হয়।

বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এ সময় উস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, নিকরাইল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ। এছাড়াও পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular