মধুপুরে কৃষকের ঈদ উৎসব, গ্রাম-বাংলার খেলাধুলা দেখতে মানুষের উপচে পড়া ভিড়

লিটন সরকার, মধুপুর: বিগত দুই বছরের মহামারি করোনার ভয়াবহতা কাটিয়ে এ বছর ঈদুল ফিতরের ঈদের আনন্দ-উৎসব উদযাপনে মেতে উঠেছে টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের কৃষকরা। ঈদ উৎসবকে কেন্দ্র করে গ্রাম-বাংলায় বিলুপ্তির পথে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি (হা-ডু-ডু) খেলা, রশী টানা, মোটরসাইকেল, বাইসাইকেল, হাড়ী ভাঙা ও তৈলাক্ত কলাগাছে উঠাসহ নানা ধরণের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বিকালে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের মাগন্তিনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব খেলাধুলার আয়োজন করেন স্থানীয় বেরিবাইদ ইউনিয়নের টার্গেট বাজার স্পোটিং ক্লাব। গ্রাম-বাংলার এসব খেলাধুলা দেখতে নানা শ্রেণি বয়সী নারী-পুরুষের হাজারো মানুষের উপচে পড়া ভিড় করেন।

খেলাধুলায় অংশগ্রহণ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- বেরিবাইদ ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক আ: মান্নান সরকার, মধুপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো: লিটন সরকার, টাইগার স্পোটর্টিং ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আ: কাদের ও সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, অনলাইন ফেসবুক ভিত্তিক ‘মধুপুর স্বপ্ন বুনন’ গ্রুপের এডমির সামিউল আলম প্রমুখ।

কৃষকের ঈদ আনন্দ গ্রাম-বাংলার খেলাধুলায়
উন্মুক্ত তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় ১৫ জন ও মামা-ভাগ্নে দল নামে গ্রামের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত ২ টি দলের ৮ জন করে ১৬ জন কাবাডি খেলায়োর প্রতিযোগীয় অংশ নেন। কাবাডি খেলায় ভাগ্নে দলকে হারিয়ে মামা দল চ্যাম্পিয়ন হয়ে বিজয় লাভ করেন। স্বল্পতম সময়ে তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় মুনসুর মিয়া প্রথম হয়ে বিজয়ী হন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর