রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৭১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সারে ৭ টার দিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক এ্যাড.জোয়াহেরুল ইসলাম (এমপি) মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগ।

গত (৩১ মার্চ ) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক এর উপস্থিতিতে ২০২২ সালের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। দীর্ঘ ৬ মাস পর নতুন করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করেছে জেলা কমিটি।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, এস.এম মোজাহিদুল ইসলাম মনির, খঃ আব্বাস-বিন হাকিম, আবুল কালাম আজাদ লিটন, মোহাম্মদ আলী, সাইদুর রহমান খান বাবুল, মো.জাকির হোসেন, সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার রাজিব, মো.মঞ্জুরুল কাদের ।

যুগ্ম-সাধারণ সম্পাদক যাঁরা হয়েছেন, আবু রায়হান সিদ্দিকী, মো.সিরাজুল ইসলাম সিরাজ, মো.মাজহারুল ইসলাম শিপলু।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিনুর রহমান আকন্দ, শামীম আল মামুন, মোঃ সোহেল রানা । আইন বিষয়ক সম্পাদক মো শামীম কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলাউদ্দিন আল আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু নন্দ দুলাল গোস্বামী, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো.আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজু আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতিফ, বন ও পরিবেশ সম্পাদক এম এ কদ্দুছ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুর রহমান লাবু, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার শিমুল, মুক্তিযোদ্ধা সম্পাদক শাজাহান সাজু, যুব ও ক্রীড়া মো.মাহবুব হোসেন ফিরোজ , শিক্ষা ও মানব সম্পাদক মোঃ আব্দুল রউফ মিয়া, শ্রম সম্পাদক মীর চঞ্চল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আব্দুল মোমেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুদ রানা মাসুম, সহ-দপ্তর সম্পাদক এ.কে এম আলম সরোয়ার টিপু, সহ প্রচার সম্পাদক মো.আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মীর লতিফ মাহমুদ।

কার্যকরী সদস্য যাঁরা হয়েছেন, ফজলুর রহমান খান ফারুক, মীর দৌলত হোসেন বিদ্যুত, মীর এনায়েত হোসেন মন্টু, সরকার হিতেশ চন্দ্র পুলক, খান আহমেদ শুভ (এমপি), মেজর আব্দুল হাফিজ (অব), মো. মোবারক হোসেন সিদ্দিকী, নুরুল ইসলাম নুরু, বিশ্বাস দুর্লভ চন্দ্র ,মাহবুব আলম মল্লিক হুরমহল, মো.শহিদুর রহমান শহীদ, আবুল কাশেম সিদ্দিকী খোকন, এস.এম সানোয়ার হোসেন, ঝর্ণা হোসেন, মো.আকরাম হোসেন রতন , মো. আঃ মান্নান সিকদার, বিভাষ সরকার নূপুর, মীর্জা শামীমা আক্তার শিফা, আতিকুর রহমান মিলটন, শাহিন আলম, সিরাজ উদ্দিন, মনিরুজ্জামান ভূইয়া শরীফ, বাবু সুনিল সারথী বর্মণ, মোঃ মোতালেব মিয়া, উবাইদুর রহমান মতি, আজিজা সুলতানা, হাজী আবুল হোসেন, মমতাজ বেগম, আব্দুর রশিদ, আলতাফ হোসেন, জি.এস সেলিম সিকদার, মীর মইন হোসেন রাজীব, ইমান আলী, খোরশেদ আলী মাস্টার, ইজ্জত আলী সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular