ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন দেলু (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কোদালিয়া জুই জ্যুতি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, মহাসড়কের ওই স্থানে মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও জানান, পরে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 