বেতন ভাতা ও পেনসন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার কর্মকর্তা কর্মচারীরা একঘন্টা কাজ বন্ধ রেখে পৌরসভা কার্যালয়ের সামনে সকাল এগারটা থেকে বারটা পর্যন্ত এ কর্মসুচী পালন করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা আবুল হাসনাত আকন, উপসহকারি প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ।
মির্জাপুরে বেতন ভাতা ও পেনসন পাওয়ার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন
353
0
