মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে স্বামী পরিত্যাক্তা নারীকে হত্যা

মির্জাপুরে স্বামী পরিত্যাক্তা নারীকে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী পরিত্যাক্তা এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে বসত ঘরে সিঁদ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত নারীর নাম হামিদা বেগম (৪৫)। তার পিতার নাম আবু হানিফ। বাড়ি উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘীরপাড়া গ্রামে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যাক্তা হামিদা বেগম বংশীনগর দিঘীরপাড় গ্রামে পিতার বাড়িতে একাকী বসবাস করতেন। সোমবার সকালে হামিদার এক আত্নীয় আতিয়া বেগম তার বাড়িতে এসে ঘরের দরজা আটকানো ও সিঁদ কাটা দেখতে পান। এসময় তার সন্দেহ হলে প্রতিবেশিদের ডাকেন এবং ঘরের ভেতর হামিদার মৃতদেহ দেখতে পান।

বাশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, হামিদাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular