মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, সাড়ে চার লাখ টাকা জরিমানা

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, সাড়ে চার লাখ টাকা জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে পাঁচ ভেকু ও ট্রাক মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
তিনি গণমাধ্যমকর্মীদের বলেন- অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে ৫টি  ভেকু ও ট্রাক জব্দ করা হয়। পরে তাদেরকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে সেগুলো ছেড়ে দেয়া হয়েছে। অভিযান অব্যহত থাকবে। ফাইল ছবি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular