Homeআন্তর্জাতিকযাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার নগদ অর্থ বিতরণ

যাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা jupks এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে  উপজেলার ঘেচুয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত সোহেল রানার চিকিৎসা বাবদ  এ অর্থ প্রদান করা হয়।

বিতরণকালে সখীপুর বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান,নিউজ টাঙ্গাইলের সম্পাদক,যাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা jupks এর প্রধান উপদেষ্টা এম সাইফুল ইসলাম শাফলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং নলুয়া শাখা ব্যাবস্থাপক, সংগঠনের উপদেষ্টা এম এ আউয়াল রানা, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নলুয়া শাখা ব্যাবস্থাপক  সংগঠনের উপদেষ্টা মো. মনির হোসেন, কোষাদক্ষ মো. বাবুল মিয়া, উপদেষ্টা রাজিব আহমেদ রাজু, সদস্য জাকারিয়া হোসেন, রাসেল দেওয়ান, যুবলীগ নেতা জাকির হোসেনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular