শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ উন্নয়নে উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সখীপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ উন্নয়নে উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলু:
সখীপুরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জনের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের খামারি ও কৃষক উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular