Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আন্তঃস্কুল সাংস্কৃতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সখীপুরে আন্তঃস্কুল সাংস্কৃতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

এম সাইফুল ইসলাম শাফলুুঃ টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপি আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ,দেয়াল পত্রিকা লিখন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের সভাপতি ক্রীড়া ব্যাক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, পৌর মেয়র আবু হানিফ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, বাসা এনজিও কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, প্রধান শিক্ষক কাইউম হোসাইনসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular