নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে মানিক স্মৃতি সংসদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে মানিক স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সিভিল সার্জন, ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধিয় অতিথি হিসেবে স্হানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কেন্দ্রীয়, আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ সম্পাদক ও ডেসকো পরিচালনা বোর্ডের সদস্য ইন্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন, অধ্যক্ষসাঈদ আজাদ,মানিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে ওই সংগঠনের পক্ষ থেকে ৪২ জন বিধবাকে ভাতা প্রদান এবং এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।