সখীপুরে করোনার প্রভাব মোকাবেলায় এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

সজল আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় “এমএ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন” এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গ্রামের ১১৫জন অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বোয়ালী গ্রামে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয় এবং বোয়ালী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার স্মৃতিতে প্রবাসী কল্যাণমূলক প্রতিষ্ঠান “এম এ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন” -এর পক্ষ থেকে  নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অসহায় ও দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো: রফিকুল ইসলাম (লন্ডন প্রবাসী) জানান,  দরিদ্র অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে জন প্রতি ১৬কেজি ওজনের (চাল, ডাল, তৈল, আলু, লবণ, পেঁয়াজ) সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এই দুর্যোগ মোকাবেলায় অসহায়, দরিদ্র ও মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ-গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামে নিবেদিত এক প্রাণ একাধারে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক বিএসসি, বিএড,। তিনি নিজ হাতে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সকলকে সচেতন ও সতর্ক থাকার নির্দেশ দেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর