এম সাইফুল ইসলাম শাফলু: পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট (বাকাসস) সমিতি সখীপুর উপজেলা শাখার সহকারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তারা এ কর্মবিরতি পালন করেন। বাকাসসের উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, সহসভাপতি বুদ্ধদেব সরকার, সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, দাবী আদায়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
0
176
Previous article
Next article
