সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ২০২১-২২ অর্থ বছরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়” ক্ষুদ্রনীগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ১০ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও ৪৫ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।
এ সময় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরেশ চন্দ্র সরকার ও বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
