নিউজ টাঙ্গাইল ডেস্ক: “বণিক ভাইদের সচেতন করি, করোনা ভাইরাস প্রতিরোধ করি” এ স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরের ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় বাজারের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়।
শনিবার(২৮ মার্চ) সকাল ১০ টায় বাজারের বিভিন্ন স্থান, প্রতিটি দোকান, কাঁচাবাজার, মাছের বাজার, পাবলিক টয়লেট সহ প্রতিটি জনগুরুত্বপূর্ন স্থানে এ জীবানুনাশক স্প্রে করা হয়।
এ সময় দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি দানেছ মিলেটারি, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন।
স্প্রে প্রয়োগের পাশাপাশি মরণব্যাধী করোনা ভাইরাস হতে প্রতিটি দোকানি ও সকল প্রকার ক্রেতা-বিক্রেতাকে নিরাপত্তা দিতে ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে প্রতিটি দোকানিকে বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস ব্যবহারের পাশাপাশি দোকানের সামনে সাবান পানি দিয়ে হাত ধোয়ার সুব্যবস্থা করতে বলা হয়। এছাড়াও সরকার ঘোষিত সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে বণিক সমিতির পক্ষ থেকে অপ্রয়োজনে বাজারে অবস্থান না করা, জনসমাগম না হওয়া এবং প্রতিটি দোকানে একের অধিক ক্রেতার সমাগম না হওয়ার জোরদারে সর্বদা মনিটরিং করে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুবেল মন্ডল বলেন, বাজারের সকল বণিক ভাইদের মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস বাধ্যতামূলক ব্যবহারের পাশাপাশি পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলেছি এবং বিনা কারণে জনসমাগম নিরসনে কাজ করে যাচ্ছি।
