মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeখেলাধুলাসখীপুরে জাতীয় আন্ত:স্কুল ফুটবলে  উপজেলা চ্যাম্পিয়ান পিএম পাইলট বালক বিদ্যালয়

সখীপুরে জাতীয় আন্ত:স্কুল ফুটবলে  উপজেলা চ্যাম্পিয়ান পিএম পাইলট বালক বিদ্যালয়

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৪৭তম জাতীয় আন্ত:স্কুল ও মাদরাসা ফুটবল প্রতিযোগিতায় নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ।

শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, নুলয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular