শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সখীপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটার মালিককে তিন লাখ টাকা  জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ও কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকায়  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পলাশতলী এলাকার মেসার্স মিতালী বিক্সসকে ২ লাখ এবং বহেড়াতৈলের পূবালী নামের  ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 এ সময় ভ্রাম্যমাণ আদালতে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব চন্দ্র সূত্রধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, কৃষি জমির মাটি দিয়ে এবং কাঠ পুড়ে ইট তৈরির অভিযোগে ওই দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular