নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় লামিম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লামিম উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে। সে বাওয়ার রোডের একটি মাদরাসায় পড়াশোনা করত। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান লামিম।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকটি আটক করা হয়েছে।
