রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দুস্থদের মাঝে গুডনেইবারস’র খাদ্য সামগ্রী বিতরণ

সখীপুরে দুস্থদের মাঝে গুডনেইবারস’র খাদ্য সামগ্রী বিতরণ

মোজাম্মেল হক সজল :  ভাল প্রতিবেশীর ভালবাসা এই  শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের সখীপুরে  করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশের সখীপুর শাখা।

রবিবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া গুড নেইবারসের মাঠে ১৭৬ টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনছুর আহমেদ, প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম মিয়া, সিডিপি সখীপুর শাখার ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, সিডিপি কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।

এতে প্রতি জনকে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ লিটার তৈল, এক কেজি লবন, এক প্যাকেট রেইন পাউডারসহ তিনটি করে সাবান দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা করোনা ভাইরাসের দূযোর্গ মুহুত্বে কি ভাবে নিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করতে পারি সে বিষয়ে উপস্থিত সকলকে অবগত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular