রবিবার, মে ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় হল সুপারকে অর্থদণ্ড পদ থেকে অব্যহতি

সখীপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় হল সুপারকে অর্থদণ্ড পদ থেকে অব্যহতি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে সরকারি নির্দেশ অমান্য করায় ২’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ১১ টায় ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের কাছে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন বেজে ওঠলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। মতিউর রহমান ভূইয়া উপজেরার গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন- সরকারী নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন ব্যবহার করায় পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে ১৮৮ ধারায় ২’শ টাকা জরিমানা ও হল সুপার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular