সখীপুর প্রতিনিধি: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলের সখীপুরে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি, সখীপুর প্রেসক্লাবের সিনিয়ির সহ-সভাপতি, দৈনিক আমাদের সময়ের সখীপুর প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক বাপপা ভোটার ও সমর্থকদের কাছে দোয়া প্রার্থনা ও সামাজিক সাইটে প্রচারণার পাশাপাশি এলাকায় নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন।
উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের সাথে দিনরাত কুশল বিনিময়সহ নানাভাবে গণসংযোগ করছেন তিনি। জনাব ফজলুল হক বাপপা ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী রাজনীতির সঙ্গে একজন নিবেদিত প্রাণ। তিনি সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক , সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছিলেন। তিনি এলাকার শিক্ষাকে প্রসার করতে শিখন ইন্টারন্যাশনাল স্কুলেরও প্রতিষ্ঠা করেন।
ফজলুল হক বাপপা সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা দেন। তিনি তাঁর কর্মী-সমর্থক নিয়ে উপজেলার প্রতিটি গ্রাম মহল্লা, পাড়া, হাট-বাজার স্কুল কলেজসহ সর্বসাধারণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।
গণসংযোগকালে জনাব ফজলুল হক বাপপা দলীয় মনোনয়ন পেয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয় লাভ করলে উপজেলার সকল মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার নানা প্রতিশ্রুতিও দেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।