শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মশক নিধণ ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

সখীপুরে মশক নিধণ ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানে সখীপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, পিআইও কর্মকর্তা এরশাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular