নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের যাদবপুর ইউনিয়নে করোনা ভাইরাস সচেতনতায় দিনব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগ সারা ইউনিয়নে মাইকিং ও লিফলেট বিতরণ করে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরর নির্দেশক্রমে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, ইউনিয়ন আ.লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সহযোগিতায় এবং জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রনি আহমেদ এর তত্ত্বাবধায়নে সচেতনতা মূলক মাইকিং করেন যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদ। এসময় সাথে ছিলেন, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান, তাহসান হাবিব ও সোহেল রানা।
