রবিবার দুপুরে বিশিষ্ট শিল্পপ্রতি হাফিজুর রহমান চৌধুরী পলাশ সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক এনামুল হকের হাতে এসব নিরাপত্তা সামগ্রী তুলে দেন। সাংবাদিকদের সুরক্ষায় পিপিই, মাস্কসহ করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী দেওয়া হাফিজুর রহমান চৌধুরী পলাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু , দৈনিব আজকালের খবরের প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, দৈনিক জনতার প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন ।
শিল্পপ্রতি হাফিজুর রহমান চৌধুরী পলাশ বলেন, জাতির এই ক্রান্তিকালে গণমাধ্যম কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি আমার সামর্থ অনুযায়ী সখীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের মাঝে নিরাপত্তা সামগ্রী পৌঁছে দিতে পেরে আনন্দবোধ করছি।
সখীপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এনামুল হক সাংবাদিকদের সুরক্ষায় ভাইরাস সংক্রমণ রোধে পিপিই ও মাস্ক প্রদান করায় হাফিজুর রহমান চৌধুরী পলাশ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
