বুধবার, জুন ২৪, ২০২৬
Homeদেশের খবরসরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে পৌরসভার সকল আবর্জনার স্তুপ অপসারণ

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে পৌরসভার সকল আবর্জনার স্তুপ অপসারণ

ইসমাইল হোসেন সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গুর আবির্ভাব সৃষ্টি হওয়ার পূর্বে সরিষাবাড়ী পৌরসভার আনাচেকানাচে জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করতে নির্দেশ দিলেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।

যদিও সারা বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তাদের একদফা একদাবির আন্দোলনে লক্ষ্যে কর্মবিরতি করেছেন অনির্দিষ্ট কালের জন্য বলে জানা গেছে। তবুও সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষ মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে গত ৩ আগষ্ট পৌরসভার শহর কেন্দ্রিক যত ময়লা আবর্জনার ছিলো তা অপসারণ করেছেন। এই অপসারণকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।

কারণ দীর্ঘদিনের জমাকৃত ময়লা আবর্জনার দুর্গন্ধ অতিষ্ঠ করে তুলে ছিলো ক্রেতাসাধারণ,ব্যবসায়ী ও শহরস্থ মানুষগুলোকে। তাই আজ পরিবেশ সৌন্দর্যের পাশাপাশি জনদুর্ভোগ তথা ভয়াবহ ডেঙ্গু রোগের আক্রান্ত থেকে রেহাই পেলো শহরস্থ মানুষগুলো বলে জানান অনেক ভুক্তভোগীরা। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেকটি সভা সমাবেশে বলেন, আপনারা গুজবে কান দিবেন না এবং ডেঙ্গু কোন মহামারি রোগ নয়। এর প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা করছে সরকার।

গত শনিবার (০৩ আগষ্ট) সরিষাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং গুজব প্রতিরোধ বিষয়ে সুধী সমাজের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জানা যায় মাননীয় তথ্য প্রতিমন্ত্রী প্রটোকল অনুযায়ী সফরের কার্য্যক্রম শেষ করে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রাক্কালে সরিষাবাড়ী পৌরসভার শহরস্থ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেন এবং মশা নিধনের কার্য্যকরী ঔষধ ছিটানো নির্দেশ দেন নেতাকর্মীদের সাথে নিয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular