মুন্নাফ হোসেন, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ১১ তম গ্রেডের দাবীতে উপজেলা পরিষদের সম্মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল চালিকাশক্তি হচ্ছে সহকারী শিক্ষকবৃন্দ। প্রধানশিক্ষক হচ্ছেন অভিভাবক। আদালতের রায়ে প্রধানশিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের আদেশ দিয়েছেন। এটি একটি যুগান্তকারী অধ্যায়। কেননা এটি তাদের ন্যায্য পাওনা। অন্যদিকে বিদ্যালয়ের প্রাণ সহকারী শিক্ষকদের বেতনগ্রেড ১৫তম। এটি একটি চরম বৈষম্য। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্য থাকতে পারে না। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ন্যায্য দাবী।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধানশিক্ষকগণ একাত্বতা ঘোষণা করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান, পানকাতা পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রুহুল আমিন মুক্তা, বওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামিল সরকার, শিক্ষক তুহিন রুমীসহ আরো অনেকে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
