বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিতে সখীপুর থানা পুলিশ

সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিতে সখীপুর থানা পুলিশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক :করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রেখেছে সখীপুর থানা পুলিশ। “সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজ বাসস্থানে অবস্থান করুন, করোনা বিস্তার রোধ করুন।” এই শ্লোগানে বুধবার (১ এপ্রিল) পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামুলক মাইকিং ও পরামর্শ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, যারা অযথা প্রয়োজন ব্যতীত রাস্তায় ঘোরাফেরা করছে তাদেরকে ঘরে ফেরানোর জন্য পুলিশের কয়েকটি টিম সখীপুর থানা এলাকার বিভিন্ন গ্রামেগঞ্জে এবং হাট বাজারে টহল পরিচালনা করেন। প্রয়োজন ব্যতীত জনসাধারণকে ঘর থেকে বের না হতে এবং যারা প্রয়োজনে বের হবেন তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়।

এ সময় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন, ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, সেকেন্ড অফিসার (এসআই) বদিউজ্জামানসহ সখীপুর থানা পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular